সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

প্রকাশিত:Tuesday, 12 Nov 2024 08:11

সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

Manual6 Ad Code

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব।

Manual8 Ad Code

সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে  সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

Manual3 Ad Code

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ