প্রবাসে থেকেও জুলাই বিপ্লবে মামলার আসামী ছাত্রদল নেতা মুন্না

প্রকাশিত:Friday, 01 Nov 2024 08:11

প্রবাসে থেকেও জুলাই বিপ্লবে মামলার আসামী ছাত্রদল নেতা মুন্না

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেটে ফিনল্যান্ড বিএনপি নেতাকে যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে বিস্ফোরক মামলায় আটক করা হয়।

Manual4 Ad Code

সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্নাকে ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি পরিচয়ে ও বিস্ফোরক মামলার আসামি প্রবাসী বিএনপির এই নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত বুধবার রাত ১১টায় তাকে আটক করা হয়।

ফিনল্যান্ড বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্না গত ২৩ সেপ্টেম্বর ফিনল্যান্ড থেকে দেশে আসেন। এর আগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছিলেন।

তার বিরুদ্ধে করা আনিত সকল অভিযোগ এবং ৪ আগস্ট চারাদিঘীরপাড় এলাকায় গুলি-বোমা নিয়ে হামলার অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন সাজ্জাদুর রহমান মুন্নার পরিবার।

Manual8 Ad Code

ফিনল্যান্ড বিএনপি নেতা মুন্নার পরিবার অবিলম্বে সাজানো ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

Manual6 Ad Code

উল্লেখ্য যে দীর্ঘদিন যাবৎ প্রতিবেশি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ একে এম নজরুল ইসলামের সাথে বাসার রাস্থা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিল। পরিবারের দাবি ষড়যন্ত্রমূলক ভাবে তাকে এই মামলায় জড়িয়ে গ্রেফতার করানো হয়।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ