হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রকাশিত:Thursday, 31 Oct 2024 06:10

হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

Manual3 Ad Code

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ:-  হবিগঞ্জের মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ জামাত ইসলামীসহ কয়েকটি দলের যৌথভাবে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ৩ দিনের জন্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাল্টাপাল্টি এসব কর্মসূচিতে দাঙ্গা ও আইনশৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কায় গত বুধবার (৩০ অক্টোবর) মাধবপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল স্বাক্ষরিত একটি চিঠিতে ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর ৩ দিনের জন্য মাধবপুর পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ, মাধবপুর মিনি স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এতে বলা হয়,ওই দিনের মধ্যে ওই এলাকায় কোন পক্ষই কোন কর্মসূচি করতে পারবে না। পাঁচজনের অধিক লোকজন একসাথে চলাফেরা করতে পারবে না। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।মাঠে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জানা যায়, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী ২ নভেম্বর সকালে মাজার ভাঙ্গা ও মিথ্যা মামলার প্রতিবাদে মহাসমাবেশের কর্মসূচি দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা নাসিরনগর উপজেলার খান্দুরার পীর আলহাজ্ব জুবায়ের কামাল।

Manual5 Ad Code

অন্যদিকে একই দিন একই সময়ে পাইলট স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,শাপলা চত্বর ও পিলখানায় নিহতদের স্মরণে মাহফিল ও সমাবেশের কর্মসূচি দেয় যৌথভাবে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ,ওলামা পরিষদ ও উলামা সংগ্রাম পরিষদসহ কয়েকটি ইসলামী দল।এতে আইন-শৃঙ্খলা অবনতির আশংকা দেখা দেয়।

Manual7 Ad Code

এলাকার সচেতন মহল জানাচ্ছেন,দুটিপক্ষের সাথে প্রশাসনের আলোচনা ব্যর্থ হয়েছে।এক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। দীর্ঘদিন থেকে দুটি পক্ষই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচিসমূহ করে আসছিল।এবার ১৪৪ ধারা জারি করা ধর্মীয় ভাবমূর্তি তথা এলাকার জন্যে যেন কলঙ্ক বয়ে আনলো।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ