চট্টগ্রামে জুস কারখানায় আগুন

প্রকাশিত:Wednesday, 30 Oct 2024 10:10

চট্টগ্রামে জুস কারখানায় আগুন

Manual8 Ad Code

চট্টগ্রামের খুলশী এলাকায় জুস তৈরির একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

আজ বুধবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্টেশন অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ খান বলেন, আজ ভোর ৫টা ১০ মিনিট আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানাটি লোহার কাঠামোর। আগুনের কারণে পাশে থাকা একটি আবাসিক ভবনের কিছু বাসিন্দা ধোঁয়ায় আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরও উদ্ধার করেন।

Manual5 Ad Code

তবে কী কারণে আগুন লেগেছে তা জানাতে পারেননি ইব্রাহিম খলিলুল্লাহ। প্রাথমিক ধারণা থেকে তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ