দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

প্রকাশিত:বুধবার, ০২ অক্টো ২০২৪ ০৭:১০

দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

Manual6 Ad Code

প্রায় ৪ বছর পর দেশে ফিরেছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।

Manual4 Ad Code

এর আগে, গত ৬ আগস্ট শিগগির দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো। আমি তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরবো। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগির সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রূহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনো কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই।

Manual5 Ad Code

আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে।

Manual4 Ad Code

সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে তিনি বলেন, ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই, যাচ্ছেতাই আচরণ করি মানুষের সঙ্গে। কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয়, তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এ বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে। তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে।

Manual5 Ad Code