অবসরের ঘোষণা দিলেন সাকিব

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৬ সেপ্টে ২০২৪ ০৩:০৯

অবসরের ঘোষণা দিলেন সাকিব

Manual5 Ad Code

সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। সেই আলোচনার মাঝেই বিস্ফোরক খবর দিলেন বাংলাদেশের সেরা তারকা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই এই ফরম্যাট থেকে অবসরে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

Manual5 Ad Code

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের আগে সেই ঘোষণা চলেই এলো। কানপুর থেকে জানালেন, ক্রিকেটের দুই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন সাকিব।

Manual6 Ad Code

দেশের তারকা এই অলরাউন্ডার জানালেন, টি-টোয়েন্টিতে নিজের শেষ ম্যাচটা এরইমাঝে খেলে ফেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের বিদায়টা তিনি নেবেন ঘরের মাটি থেকেই। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষবার বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যাবে সাকিব আল হাসানকে।

অবসরের কথা জানিয়ে সাকিব প্রেস কনফারেন্সে বলেন ‘আমার মনে হয় টি-টোয়েন্টি তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট’।

Manual2 Ad Code