তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:Tuesday, 24 Sep 2024 04:09

তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি করার অভিযোগে ছাতকে ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার আওলাদ হোসেনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual3 Ad Code

মামলায় ফেসবুক মিডিয়ার দুই সাংবাদিককেও আসামি করা হয়েছে। সোমবার ছাতক উপজেলা যুবদল নেতা ও ভাতগাঁও ইউনিয়নের মণ্ডলপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র শুয়াইবুর রহমান বাদী হয়ে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

ট্রাইব্যুনালের বিচারক মনির কামাল অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশ সুনামগঞ্জকে নির্দেশ দিয়েছেন।

মাস্টার আওলাদ হোসেন ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ১৫ আগস্ট ও চলতি বছরের ২৯ আগস্ট ছাতকে দুটি পৃথক ফেসবুক আইডি থেকে আওলাদ হোসেন তারেক রহমান ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি করেছেন।

তার কটূক্তিপূর্ণ এই দুইটি বক্তব্যের ভিডিও ফেসবুকে আপলোড করে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া হয়। এতে তারেক রহমান ও শহিদ জিয়ার সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে বাদী অভিযোগে উল্লেখ করেন।

Manual3 Ad Code

বাদীপক্ষে মামলা পরিচালনাকারী সিলেট ও সুনামগঞ্জ জেলা বারের সদস্য আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ