|
প্রকাশিত:Sunday, 22 Sep 2024 02:09
রাঙামাটিতে জেলা প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পরিবহন ধর্মঘট চলমান রয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেন।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাঙামাটি পার্বত্য জেলা আজ রোববার বেলা ১১ টা থেকে রাঙামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় জারীকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করলাম।
এদিকে, জেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করলেও রাঙামাটি পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন তাদের ডাকা পরিবহন ধর্মঘট চলমান থাকবে।
রাঙামাটি জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রহিম উদ্দিন আকাশ বলেন, আমাদের পরিবহন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :৮০ তপোবন মেইন রোড আখালিয়া সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766