জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

প্রকাশিত:Tuesday, 17 Sep 2024 12:09

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

Manual7 Ad Code

সিলেটের কানাইঘাটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট আদালত পরিদর্শক জমসেদ আলম।

আদালত সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে আনা হয়। শুনানির সময়ে তার পক্ষে থাকা সরকার নিযুক্ত আইনজীবী জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়। তবে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে আপাতত সিলেটের কারাগারে থাকতে হবে।

Manual5 Ad Code

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে মানিককে বিজিবি আটক করে। পরদিন বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের আদালত। পরে পাসপোর্ট আইনে মানিকের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়।

২৪ আগস্ট সিলেট আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে বেধড়ক কিল—ঘুষি মারেন। তার অণ্ডকোষেও গুরুতর আঘাত লাগে। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে অস্ত্রোপচার করা হয়।

১২ সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মানিককে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে এদিন দুপুরে তাকে ডিসচার্জ দেওয়া। পরে কড়া নিরাপত্তা ও অত্যন্ত সতর্কতার সঙ্গে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

Manual7 Ad Code

সিলেট আদালত পরিদর্শক জমসেদ আলম জানান, আজ মঙ্গলবার কানাইঘাটের মামলায় মানিকের আদালতে হাজিরার দিন ধার্য করেছিলেন আদালত। একটি মামলায় জামিন দিয়েছেন। তবে অন্যান্য মামলা থাকায় পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ