সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

প্রকাশিত:Wednesday, 11 Sep 2024 12:09

সেই পুলিশ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা

Manual3 Ad Code

চাঁদপুর সদর মডেল থানায় পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদকে লাঞ্ছিত করার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা। এসময় তারা ভুল করেছেন। আর কখনো এমন করবেন না।

Manual3 Ad Code

এমন সব কথা বলে হাতে পায়ে ধরে ক্ষমা চান ওই পুলিশ কর্মকর্তার কাছে শিক্ষার্থীরা। এতে মানবিকতার পরিচয় দিয়ে তিনি শিক্ষার্থীদের ভুলের জন্য ক্ষমা করে দেন।

তিনি বলেন, ‘আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোমরাও তো আমার সন্তানের মতো। ছেলেরাও বাবা-মা এবং শিক্ষকদের সঙ্গে ভুল করে। তাই বলে সংশোধন করার সুযোগ দিতে হয়। আশা করছি, ভবিষ্যতে তোমরা বড়দের সম্মান করবে। ছোটবড় কেউ ভুল করলে তাকেও শোধরানোর সুযোগ দিতে হবে।’

এর আগে গত সোমবার বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় একদল শিক্ষর্থী দলবেঁধে এসে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তার ওপর।

Manual4 Ad Code

শহরের কোড়ালিয়া এলাকায় একটি মামলার তদন্ত করতে গিয়ে বিবাদমান দুপক্ষের রোষানলে পড়েন পুলিশের উপপরিদর্শক আব্দুস ছামাদ। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা একটি পক্ষ নিয়ে থানায় এসে চড়াও হয় ওই পুলিশ কর্মকর্তার ওপর।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ