মেসি-আলভারেজের নৈপুণ্যে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশিত:বুধবার, ১০ জুলা ২০২৪ ০৮:০৭

মেসি-আলভারেজের নৈপুণ্যে কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

Manual2 Ad Code

আরেকটি ফাইনাল, আরেকটি মহামঞ্চ, আরেকবার আর্জেন্টিনা। কোপা আমেরিকার এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে আবারও ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। প্রথম সেমি-ফাইনালে তারা ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে কানাডাকে। এ নিয়ে টানা দ্বিতীয় ও ৩০তম বারের মতো ফাইনালের মঞ্চে পৌছালো ‘আলবিসেলেস্তে’রা।

Manual1 Ad Code

আজ বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কানাডা। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে নিজেদের আধিপত্য জানান দেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা রক্ষণে জোর দেওয়ায় কানাডাও বল দখলের লড়াইয়ে প্রায় সমতায় চলে আসে।

Manual1 Ad Code

পুরো ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিপরীতে ৪৯ শতাংশ বল পায়ে রাখে কানাডা, যেটা প্রথমার্ধে ছিল ৪১ শতাংশ। আর্জেন্টিনা ১১টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রেখে দুই গোল আদায় করে নেয়। কানাডাও ৩টি শট নিয়ে দুটি লক্ষ্যে রেখেছিল, তবে কোনো গোল পায়নি তারা।

Manual1 Ad Code

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বল দখলে রাখলেও প্রথম আক্রমণ করে কানাডা। তবে জ্যাকিব শাফেলবার্গের বল লক্ষ্যে থাকেনি। সপ্তম মিনিটে আবারও মিস করেন শাফেলবার্গ। বিপরীতে দ্বাদশ মিনিটে আক্রমণ শাণিয়ে মিস করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও।

সপ্তাদশ মিনিটে দারুণ একটি পাস দিয়েছিলেন ডি পল। আলভারেজ বল পেয়েছিলেন ৩৫ গজ দূরে। সেখান থেকে তার ডানপায়ের শট মিস করে লক্ষ্যের সীমানা। ঠিক এর পাঁচ মিনিট পরেই শাপমোচন করেন বড় মঞ্চের তারকা আলভারেজ।

ম্যাচের ২২তম মিনিট মাঝমাঠে বল দখলে নিয়ে ডি পলের চোখ খুঁজে নিল আলভারেজকে। ফাকায় দাঁড়ানো আলভারেজও বুঝে নিলেন ডি পলের ইঙ্গিত। থ্রু বলটা উড়িয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার মাঝমাঠের সেনানি ডি পল। এক পায়ে সেটা নামিয়ে দুইজনকে কাটিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন আলভারেজ।

Manual1 Ad Code

ম্যাচের প্রথমার্ধের বাকি সময়ে আরও কয়েকটি আক্রমণ করে আর্জেন্টিনা ও কানাডা। তবে গোলের দেখা পায়নি। তাতে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আসরের হট ফেভারিটরা।