প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট জেলা আ. লীগের কর্মসূচি

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১১:০৫

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট জেলা আ. লীগের কর্মসূচি

Manual2 Ad Code

সুরমাভিউ:-  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আধুনিক-উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের রূপকার, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

Manual7 Ad Code

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মে) জুমআর নামাজের পর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

Manual4 Ad Code

উক্ত কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্যসহ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি এবং সাধারণ সম্পাদক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ