কোম্পানীগঞ্জে নাইট ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত:বুধবার, ২০ মার্চ ২০২৪ ১০:০৩

কোম্পানীগঞ্জে নাইট ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাবের আয়োজনে নাইট ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৯মার্চ) রাত ১১টায় উপজেলার চিকাডহর নারাইনপুর ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাব বনাম ভোলাগঞ্জ উদয়ন সংঘ স্পোর্টিং ক্লাব। ৭ ওভারের ম্যাচে ১ উইকেটে জয় লাভ করেন ভোলাগঞ্জ উদয়ন সংঘ।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জে প্রথমবারের মতো নাইট ইনডোর ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করে চিকাডহর নারাইনপুর ক্রিকেট ক্লাব। ক্রিকেটিও নিয়মনীতিকে বজায় রেখে ব্যাতিক্রমি এই টুর্ণামেন্টের যাত্রা শুরু হয়। ৩২ টি টিম নিয়ে নকআউট পদ্ধতিতে খেলা শুরু হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছেন আবহাওয়া অনুকূলে থাকলে রমজানের মধ্যে ফাইল খেলা শেষ করাহবে।

Manual6 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ছবর আলীর সভাপতিত্বে মাষ্টার ইয়াসিন আলী ও সাংবাদিক আকবর রেদওয়ান মনা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ শামীম।

কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য আব্দুল জলিলের স্বাগত বক্তব্যের মধ্যেদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন, মুরব্বি আনোয়ার হোসেন, আঞ্জব আলী, সাবেক মেম্বার আজির উদ্দিন তালুকদার, আওয়ামী লীগের সদস্য শাহ আলম, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম, রজন মিয়া, ডা. সুমন ভূইয়া, শৈবাল শাহরিয়ার সাজন, শরিফুল ইসলাম ডালিম, জামাল উদ্দিন, মাসুম পারভেজ জয়, তাজুল ইসলাম প্রমুখ।