সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও তামিম

প্রকাশিত:শুক্রবার, ০১ মার্চ ২০২৪ ১১:০৩

সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও তামিম

Manual6 Ad Code

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। শিরোপাজয়ী দল হিসেবে দুই কোটি টাকা পেল ফরচুন বরিশাল।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে দলকে পথ দেখিয়েছেন তামিম। ফরচুন বরিশালের এই অধিনায়ক এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ৪৯২ রান করে। ২৬ বলে ৩৯ রান করে ফাইনালেও দলের জয়ে বড় অবদান রেখেছেন। একইসঙ্গে সিরিজ সেরার পুরষ্কারও জিতেছেন তামিম।

সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তামিম পেয়েছেন পাঁচ লাখ টাকা। আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে তিনি পেয়েছেন আরও দশ লাখ টাকা। মোট ১৫ লাখ টাকা একাই পেয়েছেন তামিম।

 

Manual2 Ad Code

ফাইনালে ৩০ বলে ৪৬ রান করে এবং একটি উইকেট নিয়ে সেরা হয়েছেন কাইল মেয়ার্স। এই ক্যারিবয়ানও পেয়েছেন পাঁচ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ফিল্ডার হয়েছে নাইম শেখ। দুর্দান্ত ঢাকার এই ওপেনার পেয়েছেন তিন লাখ টাকা।

Manual4 Ad Code

আর ২২ উইকেট নিয়ে সেরা বোলারের পুরষ্কার পেয়েছেন শরিফুল ইসলাম। দুর্দান্ত ঢাকার এই পেসার পেয়েছেন পাঁচ লাখ টাকা। আসরে রানার আপ হওয়ায় এক কোটি টাকা পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।