ইন্ডিয়া খেলো ওপেন ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে আরিফকে ফুলেল শুভেচ্ছা প্রদান

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জানু ২০২৪ ০৬:০১

ইন্ডিয়া খেলো ওপেন ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে আরিফকে ফুলেল শুভেচ্ছা প্রদান

Manual4 Ad Code

সুরমাভিউ:-  ২য় খেলো ইন্ডিয়া খেলো ওপেন ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ বাংলাদেশের হয়ে অংশ গ্রহণকারী কারাতে খেলোয়ার সিলেটের মো. আরিফ উদ্দিন ওলিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডিয়া জাতীয় হকি খেলোয়ার সুমিতা মন্ডল।

গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ইন্ডিয়ার কৃষ্ণনগরে সহ-অফিসিয়াল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ তাকে ফুলেল মালা এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

Manual7 Ad Code

শিতো রিউ কারাতে ডো ফেডারেশন ও কারাতে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আগামী ৬ জানুয়ারি জয় কলকাতা শহরের ভেন্যু হল বিকা ব্যাঙ্গুয়েটস (ফোরাম রঙ্গোলি মল), বেলুর মঠ, হাওড়ে উক্ত কারাতে প্রতিযোগিতার খেলার আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

সংবর্ধনার জবাবে মো. আরিফ উদ্দিন ওলি বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে চাই। বাংলাদেশের লাল সবুজের পতাকাকে যেন মঞ্চে তুলে ধরতে পারি সেজন্য আপনাদের দোয়া কামনা করছি।

এছাড়াও মো. আরিফ উদ্দিন ওলি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে বিভিন্ন পদক অর্জন করেছেন। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি এমন আয়োজন যাতে বারবার হয় এমন প্রত্যয় ব্যক্ত করেন এবং যারা উক্ত আয়োজনে সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code