৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:সোমবার, ২৭ নভে ২০২৩ ০৫:১১
বেশ কিছুদিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তামিম ইকবাল। এরপর সোমবার (২৭ নভেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। যদিও সেই বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তামিম কথা না বললেও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি জানান, আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবেন না তামিম।
তামিম ইকবাল ইস্যুতে বিসিবি সভাপতি জানান, তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিপিএলের পর। পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’
চলতি বছরের জুলাইয়ে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। যদিও ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের। সেসব ঘটনার কিছুদিন পর আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর সোমবার বিসিবি সভাপতির সঙ্গে জরুরি বৈঠকে বসেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
Helpline - +88 01719305766