বিশ্বকাপ খেলতে মুখিয়ে ছিলাম, কাউকে বলিনি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না: তামিম

প্রকাশিত:বুধবার, ২৭ সেপ্টে ২০২৩ ০৫:০৯

বিশ্বকাপ খেলতে মুখিয়ে ছিলাম, কাউকে বলিনি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না: তামিম

Manual3 Ad Code

বুধবার বিকেল চারটায় বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নিতে ভারতে উড়াল দিয়েছে। এই বহরে থাকার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালেরও। কিন্তু ফিটনেস নিয়ে ঝুঁকি থাকায় তামিমকে নেওয়া হয়নি।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর তামিম টুঁ শব্দটি করেননি। তাকে দলে নেওয়া, না নেওয়া নিয়ে মঙ্গলবার দিনভর নাটক হয়েছে মিরপুরে। অনেক প্রশ্নের জন্ম হয়েছে।  এসব নিয়ে রাতেই নির্বাচকরা গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তামিম ছিলেন আড়ালে।

Manual7 Ad Code

তবে বুধবার বিকেলে এক ভিডিও বার্তা নিয়ে হাজির হন তিনি। যেখানে জানিয়েছেন, বিশ্বকাপ খেলার ইচ্ছা ছিল তারও।

তামিম বলেছেন, ‘একটা বিষয় পরিস্কার করতে চাই, আমি কোনো সময় কোনো মুহূর্তে কাউকেই বলিনি যে আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না। এই কথাটা কোনো সময় হয়নি। কালকে নান্নু ভাইও এই কথাটা পরিস্কার করেছেন।’

Manual5 Ad Code

‘ওই ম্যাচের পর আমি মানসিকভাবে বেশ ফুরফুরে ছিলাম। যা শেষ চার-পাঁচ মাস হয়েছে…আমি আবারও খেলতে মুখিয়ে ছিলাম। বিশ্বকাপের জন্য তাকিয়ে ছিলাম।’

Manual3 Ad Code