ভেঙে গেল রাজ- পরীমণির সংসার

প্রকাশিত:বুধবার, ২০ সেপ্টে ২০২৩ ০৬:০৯

Manual2 Ad Code

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে গেছে। পরীমণি ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন পরীমণি।

সেখানে এ চিত্রনায়িকা লেখেন, ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম- কি বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?

Manual3 Ad Code

তিনি আরও লেখেন, রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্তানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।

Manual2 Ad Code

স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে স্ট্যাটাস দেন পরীমণি। তবে কিছুক্ষণ পরই পোস্টটি মুছে ফেলেন তিনি।

Manual8 Ad Code

এ বিষয়ে জানতে পরীমণির কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরীর অভিযোগের প্রসঙ্গে শরিফুল রাজেরও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি। সে সময় ফেসবুকে এই অভিনেত্রী একটি পোস্ট দেন, সেখানে তিনি তার রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। এবং সেই পোস্টে অভিনেত্রী স্পষ্টতই জানান যে, এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চাইছেন না। এভাবে তার সঙ্গে থাকা যায় না বলেই জানান তিনি। এরপর বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশকিছু দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না।

এদিকে, দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে নতুন সিনেমা দিয়ে কাজে ফিরছেন পরীমণি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর ‘ডোডোর গল্প—‘Story of Dodo’ নামের সিনেমা দিয়ে দুই বছর পর প্রথমবার ক্যামেরা সামনে আসতে যাচ্ছেন অক্টোবরের প্রথম সপ্তাহে। নতুন এই সিনেমাটির জন্য গত চার মাস ধরেই অপেক্ষা করছিলেন নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক।

উল্লেখ্য, ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

Manual8 Ad Code

গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা। সম্পর্কটা এখন গেল বিচ্ছেদের পথেই।