তানজিম সাকিবের বিষয়ে যা বলছে বিসিবি

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ সেপ্টে ২০২৩ ১১:০৯

তানজিম সাকিবের বিষয়ে যা বলছে বিসিবি

Manual6 Ad Code

পেসার তানজিম হাসান সাকিব ভারতের বিপক্ষে অভিষেকেই বাজিমাত করেন। সুপার ফোরের ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তিলক ভার্মাকে দারুণ ডেলিভারিতে আউট করেন এই পেসার। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে তার দেওয়া কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন।

বিভিন্ন সময়ে সাকিবের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কিছু পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এতে বড় ধরনের তোপের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে শোরগোল দেখা দিয়েছে। তবে বিসিবি বলছে, বিষয়টি খতিয়ে দেখবে তারা।

Manual7 Ad Code

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

Manual4 Ad Code

ফেসবুকে নারীদের ছোট করে বিভিন্ন সময় পোস্ট করেছিলেন তিনি। এখন যা রীতিমতো ভাইরাল। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাকিব ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতিয়েছিলেন। জাতীয় দলে আসার আগে ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করেছেন তিনি।

Manual5 Ad Code