মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে যা বললেন নান্নু

প্রকাশিত:মঙ্গলবার, ১৮ জুলা ২০২৩ ০৮:০৭

Manual2 Ad Code

দেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ থাকছেন কি আসন্ন বিশ্বকাপের বাংলাদেশ দলে? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মাহমুদউল্লাহ ইস্যুতে এর আগে নানা সময়ে ক্রিকেট সংশ্লিষ্টরা আশ্বাস দেখালেও এখন অনেকেই সুর পাল্টেছেন। এবার এই ইস্যুতে ফের মুখ খুললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

Manual1 Ad Code

সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ প্রসঙ্গে জানতে চাওয়া হলে নান্নু বলেন, ‘আমি আসলে এখন কিছু বলতে পারব না। আমরা এখনো ফাইনাল স্কোয়াড করিনি। আগামী ২২ তারিখের মধ্যে চূড়ান্ত দলটা নির্বাচন করব। এরপর আমরা হয়তো এই বিষয়ে আপডেটটা দিতে পারব।’

যদিও এর আগে বিশ্বকাপের পুলে আছেন মাহমুদউল্লাহ এমনটা আভাস দিয়ে নান্নু বলেছিলেন, ‘ওয়ার্ল্ডকাপের আগে এশিয়া কাপ আছে, আফগানিস্তানের সাথে সিরিজ আছে। প্রতিটা সিরিজ নিয়ে চিন্তাভাবনা করছি। কারণ এখন এত বেশি খেলা, প্লেয়ারদের ফিটনেসের ব্যাপারটা অনেক বেশি কনসার্ন। সেইভাবে আমরা আগাচ্ছি। আশা করছি, সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের আগে ওয়ার্ল্ডকাপের জন্য পুল রেডি করতে পারব। যাদের কথা বলা হলো তারা সবাই ২৪ জনের সম্ভাব্য পুলে আছেন।’

Manual1 Ad Code

২৯ তারিখ থেকে ঢাকায় কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে ক্রিকেটাররা। এরপরই এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলতে যাবে সাকিব-তামিমরা। সেই ক্যাম্পকে সামনে রেখে আগামী সপ্তাহেই প্রাথমিক দল ঘোষণা করবে বিসিবি।

Manual3 Ad Code