ঢাকার মালিকানায় সাকিব!

প্রকাশিত:সোমবার, ২৬ জুন ২০২৩ ১০:০৬

Manual3 Ad Code

সাকিব আল হাসানের হাত ধরে বিপিএলের অষ্টম আসরে ফাইনাল খেলে ফরচুন বরিশাল। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হারায় তারা স্বাদ নিতে পারেনি শিরোপার। গেল আসরে শক্তিশালী দল গড়েও এলিমিনেশন রাউন্ড থেকেই বাদ যেতে হয় তাদের। এরপরেই সাকিবের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা অনেকেই।

Manual6 Ad Code

সাকিবও বিষয়টি ভালোভাবে নেননি। আগামী বছরের জানুয়ারিতে বসতে যাচ্ছে বিপিএলের দশম আসর। আর আসন্ন এই আসরে নতুন কোনো দলে দেখা যেতে পারে সাকিবকে। সাকিবের একটি নির্ভরযোগ্য সূত্র সংবাদমাধ্যমকে এমনটায় জানায়। এখন পর্যন্ত সাকিবের ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি না শেষ মুহূর্তে বরিশালের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না হয়, তাহলে ঢাকার নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সুত্রের তথ্যমতে, বাঁহাতি এই অলরাউন্ডার ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানায় অংশীদারও হতে পারেন। ‘সাকিবকে রিড করাটা আসলে অনেক টাফ। মনে হচ্ছে ও বরিশালে থাকবে না। যতদূর শুনেছি ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে শেয়ার নিবে ও। এখনও সেভাবে কিছু বলা যাচ্ছে না। দেখা যাক, কী দাঁড়ায়। তবে ওর কথায় যা বুঝলাম ও বরিশালের ওপর কিছুটা অসন্তুষ্ট। ওখানে ও থাকবে না।’

Manual8 Ad Code

এদিকে বিপিএলের দশম আসরে নতুন একটি দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। রাজশাহী থেকে একটি দল আসতে পারে বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক।

Manual2 Ad Code