প্রেমিকার বিশ্বাস ভেঙে ক্ষমা চাইলেন নেইমার

প্রকাশিত:শনিবার, ২৪ জুন ২০২৩ ০৯:০৬

প্রেমিকার বিশ্বাস ভেঙে ক্ষমা চাইলেন নেইমার

Manual2 Ad Code

চলতি বছরের ১৯ এপ্রিল নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে সন্তান সম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন। সেই পোস্টে নিজের ‘বেবি বাম্প’ শেয়ার করা ছবিতে ছিলেন সন্তানের বাবা নেইমারও। তবে বাগদান সারলেও তারা এখনও বিয়ের বিষয়ে কিছু জানাননি। এর ভেতরই কয়েকদিন আগে নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠে।

Manual5 Ad Code

বিষয়টি প্রকাশ্যে আসতেই নেইমার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ব্রুনাকে উদ্দেশ্য করে একটি পোস্ট করে লিখেছেন ‘ব্রু, আমি তোমাদের দুজন (ব্রুনা ও তার সন্তান) এবং তোমার পরিবারের জন্য এই কাজ করেছি। অযৌক্তিক বিচার দিয়ে সেটি প্রমাণের প্রয়োজন নেই। তবে আমাদের জীবনে তোমাকে দরকার। তবে এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা কষ্ট পেয়েছ আমি জানি। এটাও জানি যে, কতটা আমার পাশে থাকতে চাও এবং আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি, তোমার সঙ্গে কাজটা ঠিক হয়নি।’

Manual7 Ad Code

প্রতিনিয়ত ভুল করার কথা উল্লেখ করে নেইমার লেখেন, ‘বলতে অসুবিধা নেই যে প্রতিদিনই ভুল করি, মাঠ এবং মাঠের বাইরে। তবে ব্যক্তিগত জীবনের ভুলগুলো ঘরে পরিবার ও বন্ধুদের সঙ্গে সমাধান করি। আর এ সবকিছুই আমার জীবনে বিশেষ মানুষটির জন্য। যে নারীকে নিয়ে স্বপ্ন দেখি, সে আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবার এবং আমার পরিবারকেও পীড়া দিয়েছে। মাতৃত্বের এই বিশেষ মুহূর্তেও কষ্ট পেয়েছে সে।’

নেইমার আরও লেখেন, ‘ব্রু, ইতিমধ্যেই অপ্রয়োজনীয় ঘটনা ও ভুলের জন্য ক্ষমা চেয়েছি। এখন তা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অপরাধবোধ করছি। যদি কোনো ব্যক্তিগত বিষয় জনসম্মুখে এসে থাকে, তাহলে ক্ষমাপ্রার্থনাও প্রকাশ্যেই হওয়া উচিত। তোমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। জানি না সমাধান হবে কিনা, তবে চেষ্টা করতে চাই। আমাদের উদ্দেশ্য বিজয়ী হবে, সন্তানের প্রতি আমাদের ভালোবাসা জয়ী হবে। আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে। সব সময় তোমাকে ভালোবাসি।’

Manual8 Ad Code

এর আগে নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তানও রয়েছে। তার নাম ডেভি লুকা। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস। পরবর্তীতে ব্রুনার সঙ্গে ২০২১ সাল থেকে সম্পর্কের শুরু শুরু এই ব্রাজিল তারকার। যদিও বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। এরপর আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ারও গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও একত্রিত হওয়ার খবর পাওয়া যায়। এরপরেই সুখবর আসে অনাগত সন্তানের।