বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়

প্রকাশিত:শনিবার, ১৭ জুন ২০২৩ ১২:০৬

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়

Manual1 Ad Code

আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে সবচেয়ে বর জয় ছিলো ২২৬ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রায় দেড়যুগ আগে ২০০৫ সালে এই জয় পায় বাংলাদেশ। সবদেশ মিলিয়ে হিসেব করলে রান হিসেবে এটি তৃতীয় বড় জয়। ৬৭৫ রানে জিতে প্রথম স্থানে আছে ইংল্যান্ড। ১৯৩৪ সালের পর এই প্রথম কোনো দল টেস্টে ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।

স্কোর: আফগানিস্তান ১১৫/১০

আউট-নট আউট নাটক 

৩৩তম ওভারের তৃতীয় বল। তাসকিনের আউট সাইড অফের ফুল লেন্থ ডেলিভারি জহির খানের ব্যাট ফাঁকি দিয়ে যায় উইকেটের পেছনে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। পরের রিভিউতে দেখা যায় ব্যাট স্পর্শ করেনি। বাংলাদেশ জয়ের উল্লাসে মেতে ওঠে কিন্তু লাভ হয়নি। পরের বলেই জহির বোল্ড হন। কিন্তু এবার নো-বল। দুই-দুবার আউট, হয়ে গেলো নট আউট। বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়লো। হলো না টেস্ট ক্রিকেটে তাসকিনের প্রথম ফাইফার।

আবার তাসকিনের জোড়া আঘাত 

আউট সাইড অফের শর্ট ডেলিভারিতে পরাস্ত রহমত শাহ। ব্যাকফুটে গিয়ে খেলতে চেয়েছিলেন রহমত, কিন্তু দুর্ভাগ্য। ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটের পেছনে। ৭৩ বলে ৩০ রান আসে রহমতের ব্যাট থেকে। পরের ওভারেই আবার তাসকিনের আঘাত। শর্ট লেন্থের আউটসাইড অফের বল। করিম জানাত ডিফেন্ড করতে চেয়েছিলেন, কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে ভেঙে দেন উইকেট। ১৮ বলে ১৮ রান রান করেন জানাত। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৪ উইকেট।

এবার শরিফুলের আঘাত

ধারাবাহিক বোলিংয়ের পুরস্কার পেলেন পেসার শরিফুল। সকাল থেকেই নির্দিষ্ট চ‌্যানেল ধরে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছিলেন। অপেক্ষার পর মিলল প্রত‌্যাশিত সাফল‌্য। তার শর্ট বলে ব‌্যাট সরাতে না পেরে গালিতে ক‌্যাচ সহজ ক‌্যাচ দেন আসগর জাজাই। মিরাজের নির্ভার হাতে বল জমে যায় সহজেই। আফগানিস্তান হারাল চতুর্থ উইকেট। রহমত শাহর নতুন সঙ্গী বাহির শাহ।

Manual1 Ad Code

জয়ের জন‌্য ৭ উইকেট প্রয়োজন বাংলাদেশের

শনিবার চতুর্থ দিনের শুরুতেই পেসার ইবাদত হোসেন আফগানিস্তান শিবিরে আঘাত করে বাংলাদেশকে সাফল‌্যে ভাসালেন। তার লেন্থ বল লাফিয়ে নাসির জামালের ব‌্যাট ছুঁয়ে যায় উইকেটের পেছনে লিটনের হাতে। ২২ বলে ৬ রানে শেষ নাসিরের ইনিংস। আফগানিস্তান হারাল তৃতীয় উইকেট। রহমত শাহর সঙ্গে উইকেটে নতুন ব‌্যাটসম‌্যান আফসার জাজাই।

Manual1 Ad Code

কঠিন চ‌্যালেঞ্জের সামনে আফগানিস্তান

Manual6 Ad Code

আফগানিস্তানকে আজ কঠিন পথ পাড়ি দিতে হবে। ৬৬২ রানের বিশাল লক্ষ‌্যে তারা ব‌্যাটিং করছে। সাদা পোশাকের ক্রিকেটে পাহাড় সমান এই রান তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের।

বাংলাদেশ রেকর্ড রানে জয়ের অপেক্ষায়। ২০০৫ সালে জিম্বাবুয়েকে চট্টগ্রামে ২২৬ রানে হারিয়েছিল বাংলাদেশ। রানের ব‌্যবধানে এটাই সর্বোচ্চ জয়। দারুণ ছন্দে থাকা বোলাররা অবিশিষ্ট ৮ উইকেট পেতে কম সময় ও কত রান দেন সেটাই দেখার।

Manual1 Ad Code