শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত:শুক্রবার, ০৯ জুন ২০২৩ ০৭:০৬

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Manual7 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব- ১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকেলে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল
 রায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন প্রমুখ।
উদ্বোধনী টুর্নামেন্টে অংশগ্রহণ করেন কালীঘাট ইউনিয়ন ফুটবল টিম বনাম রাজঘাট ইউনিয়ন ফুটবল টিম।