মাওলানা মহিবুল হক গাছবাড়ি আর নেই

প্রকাশিত:Wednesday, 17 May 2023 08:05

মাওলানা মহিবুল হক গাছবাড়ি আর নেই

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের বিশিষ্ট আলেম মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। তিনি ইসলামী আলোচক, গবেষক এবং চিন্তক আলেম ছিলেন।

Manual1 Ad Code

আজ বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual7 Ad Code

জানা গেছে, আজ সন্ধ্যায় জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট- এ নিজের অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি ১৯৪৫ সালের ৬ ডিসেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ফখেরচটি গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট – এর মুহতামিম ও শায়খুল হাদিস , কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ -এর পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ