উইন্ডিজকে বাছাইপর্বে ঠেলে সরাসরি বিশ্বকাপে এক পা দক্ষিণ আফ্রিকার

প্রকাশিত:সোমবার, ০৩ এপ্রি ২০২৩ ১২:০৪

উইন্ডিজকে বাছাইপর্বে ঠেলে সরাসরি বিশ্বকাপে এক পা দক্ষিণ আফ্রিকার

Manual8 Ad Code

দুই ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে রোববার রাতে নেদারল্যান্ডসকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট এক প্রকার কেটে ফেলেছে প্রোটিয়ারা।

তাদের সরাসরি বিশ্বকাপে খেলার পথ একমাত্র রুদ্ধ করতে পারে এখন আয়ারল্যান্ড। যারা মে মাসে বাংলাদেশের বিপক্ষে সুপার লিগের তিনটি ম্যাচ খেলবে। তিন ম্যাচের এই সিরিজে তারা যদি বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে তাহলে ৯৮ পয়েন্ট সংগ্রহ করে পেছনে ফেলতে পারবে দক্ষিণ আফ্রিকাকে। অন্যদিকে আয়ারল্যান্ড-বাংলাদেশের সিরিজের একটি ম্যাচও যদি পরিত্যাক্ত হয় কিংবা কোনো ম্যাচে আয়ারল্যান্ড হেরে যায় তাহলে বাভুমাবাহিনী সরাসরি খেলবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে।

Manual8 Ad Code

নির্ধারিত ২৪ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৯৮ পয়েন্ট। তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে। অন্যদিকে ২৪ ম্যাচ থেকে ৮৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে নবম স্থানে। অর্থাৎ জুনে তাদের বিশ্বকাপ বাছাইপর্ব খেলে আসতে হবে ভারতে।

জোহানেসবার্গে এদিন দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের অনবদ্য ১৭৫ ও ডেভিড মিলারের ৯১ রানের ক্যামিও ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৭০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। জবাবে ৩৯.১ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। গোলাপী পোশাক পরে খেলতে নামা প্রোটিয়ারা পায় ১৪৬ রানের বিশাল জয়।

বল হাতে নেদারল্যান্ডসের ইনিংসে ধস নামান সিসান্দা মালাগা। তিনি ৯ ওভার বল করে ২ মেডেনসহ ৪৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। ২টি উইকেট নেন এইডেন মার্করাম।

Manual7 Ad Code

ব্যাট হাতে নেদারল্যান্ডসের মুসা আহমেদ সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া ম্যাক্স ও’দুদ ৪৭ ও স্কট এডওয়ার্ডস ৪২ রান করেন।

Manual3 Ad Code

তার আগে ৯৪ রানেই ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেয় মার্করাম ও মিলার জুটি। চতুর্থ উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে ১৯৯ রান যোগ করেন ১১৮ বলে। দলীয় ৩৪৪ রানের মাথায় ১২৬ বলে ১৭টি চার ও ৭ ছক্কায় ১৭৫ রান করে আউট হন মার্করাম। ৩৪৭ রানের মাথায় ফেরেন মিলারও। তিনি ৬১ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৯১ রান করে যান।

বল হাতে নেদারল্যান্ডসের ফ্রেড ক্লাসেন, ভিভিয়ান কিংমা ও পল ফন মেকেরান ২টি করে উইকেট নেন।

Manual1 Ad Code

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ হওয়ার হওয়ার পাশাপাশি দুই ম্যাচে ব্যাট হাতে ২২৬ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন এইডেন মার্করাম।