জগন্নাথপুরে কাঁঠাল খাইড় গ্রামে মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত:মঙ্গলবার, ২১ ফেব্রু ২০২৩ ০৯:০২

জগন্নাথপুরে কাঁঠাল খাইড় গ্রামে মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের কাঁঠাল খাইড মিরপুরের পশ্চিমের মাঠে এক মিনি ফুটবল ট্র্নুামেন্ট এর আয়োজন করা হয়। মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারি) এ মিনি ফুটবল ট্র্নুামেন্ট সম্পন্ন হয়।

Manual5 Ad Code

গ্রামের তরুণদের আয়োজনে উক্ত টুর্নামেন্টে বিভিন্ন এলাকা থেকে ফুটবল টিম অংশ গ্রহন করে। খেলাটি ৩২ টিমের মধ্যে সীমিত থাকে।দিনব্যাপী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বেগমপুর লনিকোনা ফুটবল ক্লাব এবং রানার্স আপ হয় শরিফ থ্রি স্টার নোয়াবাড়ি তৃতীয় স্থান অর্জন করে কাঁঠাল খাইড় মিরপুর এফসি।

উক্ত টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওর্য়াডের সাবেক মেম্বার আব্দুস সামাদ, গ্রামের প্রবীন মুরব্বি আব্দুল হক, আব্দুন নুর, ছানু মিয়া, মুতলিব মিয়া, দরাজ মিয়া, সেজু আহমদ, মাসুক মিয়া, শিপু মিয়া, আনহার আলী, আমজাদ হোসেন সুমন, আব্দুল মুমিন, মাহবুব হোসেন রিনু, এলখাছ মিয়া, খায়ররুল ইসলাম তারেক, তোফায়েল, সাকিল প্রমুখ।

Manual3 Ad Code

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দাল হোসেন রিমন, আল আমিন, হোসেন মিয়া, সেজুওয়ান, তানিম সহ আরো অনেক।

Manual2 Ad Code