জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ওসমানীনগর

প্রকাশিত:বুধবার, ০৮ ফেব্রু ২০২৩ ০৮:০২

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন ওসমানীনগর

Manual5 Ad Code

সিলেটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফাইনালে চ্যাম্পিয়ন ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থা। তারা ২-১ গোলে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Manual7 Ad Code

বুধবার বেলা আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

ফাইনাল খেলা শেষে সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো.মজিবর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন সেলিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, সিলেট জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মবশ্বির আলী, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দাল মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনা মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন প্রমুখ।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।