শ্রীমঙ্গলে আলোয় আলো বালিকা ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ০৫ ফেব্রু ২০২৩ ০৭:০২

শ্রীমঙ্গলে আলোয় আলো বালিকা ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Manual6 Ad Code

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  শ্রীমঙ্গলে আলোয় আলো বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এনজিও সংগঠন এমসিডা কর্তৃক আয়োজিত ও এডুকো বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত আলোয় আলো বালিকা ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

আলোয় আলো বালিকা ফুটবল ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা-বাগান যুব ও কিশোরী ক্লাব এমসিডা বনাম বিদ্যাবিল চা-বাগান যুব ও কিশোরী ক্লাবের মধ্যকার ফাইনাল খেলায় বিদ্যাবিল চা-বাগান যুব কিশোরী ক্লাব ২-১ গোলে রাজঘাট চা-বাগান যুব ও কিশোরী ক্লাবেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Manual4 Ad Code

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিদ্যাবিলের নকশা চিচাম।

এমসিডার নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলনের পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ইডুকো প্রকল্প পরিচালক ফারজানা খান, সিএফকে কোরিয়া’র ম্যানেজার কিম নিল, মোহাম্মদ শরীফুল আলম, রাজঘাট ইউনিয়রন পরিষদ চেয়ারম্যান বিজয় বোনার্জি, বাংলাদেশ ফুটবল দলের সাবেক জাতীয় ফুটবলার ইকরামুর রহমান রানা, সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মিলন দাশ গুপ্ত প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য, অভিভাবক, সিবিসিপিসি সদস্যবৃন্দ, যুব ও কিশোর কিশোরী দলের সদস্যগন এবং আলোয়- আলো প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় জনসাধারণ বালিকা ফুটবল টূর্ণামেন্টের খেলাটি উপভোগ করেন।

Manual1 Ad Code

ধারা বিবরনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাবেক ফুটবলার কামরুল হাসান দোলন। খেলাটি পরিচালনা করেন শ্রীমঙ্গলের তিন রেফারি মো: মিজানুর রহমান, মো:এমাদুর রহমান, মো: আবুল কাশেম।

Manual6 Ad Code

আয়োজকরা জানান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০টি চা বাগান ফুটবল দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করে।

Manual5 Ad Code