সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিন, সম্পাদক মকসুদ নির্বাচিত

প্রকাশিত:রবিবার, ১১ সেপ্টে ২০২২ ১২:০৯

সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিন, সম্পাদক মকসুদ নির্বাচিত

Manual6 Ad Code

সুরমাভিউ:-  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা যুবদলের সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে আলোচনা শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতিক্ষার পর রাত ১০টার পর ফলাফল ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

সিলেট জেলা যুবদলের সভাপতি নির্বাচিত এডভোকেট মোমিনুল ইসলমা মোমিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মকসুদ আহমদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস।

Manual2 Ad Code

সম্মেলনে উদ্বোধক করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual3 Ad Code

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

এ সংক্রান্ত আরও সংবাদ