শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ২৭ জুন ২০২২ ১০:০৬

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Manual2 Ad Code

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সোমবার বিকেলে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে মাঠে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাফর আল সাদেক, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. সঞ্জিত সেন রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশগুপ্ত প্রমুখ।

বঙ্গবন্ধু গোলকাপ ফাইনাল খেলায় ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮-০ গোলে মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে আশীদ্রোন নোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। বালকদের মধ্যে সেরা খেলোয়ার নির্বাচিত হয় তৌকির আহমদ তাসিন ও বালিকা দলের সেরা খেলোয়ার নির্বাচিত হয় ইভা।

Manual1 Ad Code

খেলা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Manual3 Ad Code

খেলা পরিচালনা করেন মোঃ আবুল কাশেম, মোঃ এবাদুর রহমান, মোঃ মিজানুর রহমান ও সিরাজুল ইসলাম সেলু।

Manual7 Ad Code