সিলেট বাইসটিলায় বন্যার পানি দেখতে গিয়ে  কিশোরের মৃত্যু

প্রকাশিত:Friday, 24 Jun 2022 09:06

সিলেট বাইসটিলায় বন্যার পানি দেখতে গিয়ে  কিশোরের মৃত্যু

Manual4 Ad Code

সিলেটে বন্যার পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় সিলেট এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকা থেকে মোবারক (১৫) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Manual1 Ad Code

এর আড়াই ঘণ্টা আগে মোবারক পানিতে পড়ে তলিয়ে যায়। সে এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার ১ নং গলির রাজা মিয়ার বাসার ভাড়াটে। শুক্রবার বিকালে সে বন্ধুদের সঙ্গে বাইশটিলায় বেড়াতে গিয়েছিলো।

Manual3 Ad Code

সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকিরের বরাত দিয়ে বলেন, বাইশটিলায় প্রতিদিন বিকেলে অনেকে যুবক-তরুণ আড্ডা দিতে ভিড় করে।

মোবারকও শুক্রবার বিকালে ওই জায়গায় গেলে সাড়ে ৪টার দিকে পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে মোবারকের লাশ বাইশটিলা এলাকার আলিফ সিটির পাশের ব্রিজের নিচে দেখতে পেয়ে উদ্ধার করে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ