প্রেমিকাকে ভিডিও কলে এনে যুবকের আত্মহত্যা

প্রকাশিত:বুধবার, ২৫ মে ২০২২ ০৯:০৫

প্রেমিকাকে ভিডিও কলে এনে যুবকের আত্মহত্যা

Manual6 Ad Code
চুয়াডাঙ্গায় প্রেমিকাকে ভিডিও কলে এনে যুবকের আত্মহত্যা। প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিলেন এক যুবক। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারীর নাম ফজলে রাব্বি সোলাইমান (২৪)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের টুলু মিয়ার ছেলে।

Manual6 Ad Code

রাব্বি চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র সনো সেন্টারে এক্সরে বিভাগে কাজ করতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ২টার দিকে অজ্ঞাত এক নারী ফোন করে বলেন, ‘রাব্বি ফাঁস দিয়েছে। তাড়াতাড়ি তার ঘরে যান।’

পরিবারের সদস্যরা গিয়ে দেখেন দরজা বন্ধ। এর পর প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে রাব্বিকে উদ্ধার করেন।

Manual3 Ad Code

রাব্বীকে নিয়ে সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথেই মৃত্যু হয় তার।

পরিবারের সদস্যরা বলেন, ‘পরে জানতে পারি, প্রেমিকার সঙ্গে ভিডিও কলে মনোমালিন্যের কারণে আত্মহত্যা করে রাব্বি।’

Manual8 Ad Code

স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাব্বি খুব ধার্মিক ছিলনে। সপ্তাহে দুদিন রোজা রাখতেন। মঙ্গলবারও রোজা রেখেছিলেন তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাত ২টার দিকে ওই যুববকে হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। মরদেহ হিমঘরে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের নম্বরে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ