ফ্রান্সে বাংলা টিভির ষষ্ঠ বর্ষ পূর্তি উদযাপন

প্রকাশিত:শুক্রবার, ২০ মে ২০২২ ০৭:০৫

ফ্রান্সে বাংলা টিভির ষষ্ঠ বর্ষ পূর্তি উদযাপন

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

ফ্রান্স থেকে – বদরুল বিন আফরুজ।
ফ্রান্সে বাংলা টিভির ষষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লা কর্ণব ফ্রেন্স বাংলা স্কুলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধিঃ রাসেল আহমেদ এর সঞ্চালনায় এনটিভি ফ্রান্স প্রতিনিধিঃ আবুল কালাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, প্রধান বক্তা ছিলেন বাংলা অটো স্কুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, ফ্রেন্স বাংলা স্কুলের পরিচালক ফাতেমা খাতুন, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি আজম,খান মোতালেব খান, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, স্বরলিপির উপদেষ্টা অজয় দাস, ফ্রেন্স বাংলায় স্কুলের শিক্ষিকা সংগীত শিল্পী সুমা দাস,

Manual4 Ad Code

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের ফ্রান্স প্রতিনিধিঃ এমসি রুমেল, বাংলা টেলিগ্রামের এডিটর শাহ সোহেল, দৈনিক আমাদের সময় ফ্রান্স প্রতিনিধিঃ আশিক আহমেদ উল্লাস, কিউটিভি ফ্রান্স প্রতিনিধিঃ বদরুল বিণ আফরোজ। এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটির সামাজিক রাজনীতিকসহ নানা শ্রেণীর পেশার মানুষ। এ সময় ফ্রেন্স বাংলা স্কুলের শিক্ষার্থীর অভিভাব ও অনুষ্ঠানে আসা বক্তারা বলেন বাংলার টিভির দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের স্বার্থে কাজ করে যাচ্ছেন এবং দেশ ও প্রবাসের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আজ বিশ্বের বুকে এক জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলা টিভি। বাংলা টিভির ষষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে বাংলা টিভির প্রতি সকলেই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Manual6 Ad Code

পরে ফ্রেন্স বাংলা স্কুলের সকল বাচ্চাদের নিয়ে সাংবাদিক রাসেল আহমেদ কেক কেটে ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের বাচ্চারা দেশীয় গান পরিবেশন করে।