নিউমার্কেটে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ এপ্রি ২০২২ ১২:০৪

নিউমার্কেটে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

Manual7 Ad Code

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত আরও একজন মারা গেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

মৃত মোরসালিন (২৬) একটি দোকানের কর্মচারী ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোরসালিন। তিনি লাইফসাপোর্টে ছিলেন।

Manual5 Ad Code

মোরসালিনের বড় ভাই নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছেন, মোরসালিন মঙ্গলবার সকালে সংঘর্ষে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তির পর অবস্থা আশঙ্কাজনক দেখে লাইফসাপোর্টে রাখা হয়।

Manual5 Ad Code

পরে জরুরি বিভাগ থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

Manual3 Ad Code

 

নিহতের ফুপাতো ভাই জাহিদুর রহমান বলেন, ‘রাত আড়াইটার দিকে চিকিৎসক আমাদের জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। পরে জানান, ভোর ৪ টা ৩৬ মিনিটে তিনি মারা গেছেন।’

মোরসালিন কুমিল্লার তিতাস উপজেলার কালাই গ্রামের মৃত মিনিক মিয়ার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

মোরসালিনের সুমাইয়া ইসলাম লামহা(৭) ও আমির হামজা(৪) নামে দুই সন্তান রয়েছে। তার স্ত্রীর নাম অনি আক্তার মিতু।

কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি চৌরাস্তা মাহাবুবের বাড়িতে ভাড়া থেকে নিউ সুপার মার্কেটের একটি প্যান্টের দোকানে কর্মচারীর কাজ করতেন নিহত মোরসালিন।

এর আগে মঙ্গলবার রাতে নাহিদ (১৮) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি একটি কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন। এ ছাড়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, সোমবার তুচ্ছ ঘটনার জেরে হোটেল কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতণ্ডা হলে পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো নিউমার্কেট এলাকা। সোমবার রাতে শুরু হয় সংঘর্ষ থেমে থেমে মঙ্গলবার রাত পর্যন্ত চলে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ