বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচ ড্র

প্রকাশিত:মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ১০:০৩

বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচ ড্র

Manual5 Ad Code

ফিফা টায়ার-১ এ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গোলিয়া রুখে দিলো বাংলাদেশকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Manual6 Ad Code

প্রথম ৪৫ মিনিটে দারুণ আধিপত্য বিস্তার করে খেলেছিল বাংলাদেশ। কিন্তু গোলের দেখা পায়নি। প্রথম মিনিটে রাকিব এক মিনিটের মধ্যে কাট করে বল খেলেছিলেন, গোলকিপার ভালো সেভ করেন। ফিরতি শট নেওয়ার মতো কেউ ছিল না।

পাঁচ মিনিটে আবারো রাকিব বক্সের মধ্যে ঢুকে পড়েন। বাঁপ্রান্ত দিয়ে শটও নেন, কিন্তু সুমন প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে লক্ষ্যে শট নিতে ব্যর্থ হন।

Manual7 Ad Code

১০ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নারে উড়ে আসা বলের সঙ্গে উঁচুতে লাফিয়েও সংযোগ করতে পারেননি ইয়াসিন।

Manual7 Ad Code

ইয়াসিন ১৫তম মিনিটে দারুণ বল বানিয়ে দেন। ছোট ডি বক্সের সামনে বল পায়ে পেলেও ধরে রাখতে পারেননি ইব্রাহিম।

৩৯ মিনিটে জামালের কর্নার থেকে ইয়াসিনের হেড পাসে সুমন বলের সঙ্গে সংযোগ করতে পারেননি। মিনিট খানেক পর বক্সের প্রান্ত থেকে সুমনের শট ক্রসবারে আঘাত করলে হতাশা ছড়িয়ে যায় স্বাগতিকদের ডাগআউটে।

Manual6 Ad Code

বিরতির পরও ম্যাচের ভাগ্য পাল্টাতে পারেনি স্বাগতিকরা। মালদ্বীপে কদিন আগে ২-০ গোলে হারের পর ঘরের মাঠেও জয়ের মুখ দেখল না বাংলাদেশ।