বিশ্বনাথে ১ম মিডিয়া কাপের লোগো ও জার্সি উন্মোচন

প্রকাশিত:শুক্রবার, ০৪ মার্চ ২০২২ ০৮:০৩

বিশ্বনাথে ১ম মিডিয়া কাপের লোগো ও জার্সি উন্মোচন

Manual6 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:-  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত বিশ্বনাথ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে ১ম বিশ্বনাথ মিডিয়া কাপের লোগো ও জার্সি উন্মোচন করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের ভোজনঘর অভিজাত হোটেলে আনন্দগণ পরিবেশে এ অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা ও অনুষ্ঠান শেষে টিম নির্ধারণের জন্য লটারীর মাধ্যমে জুটি নির্ধারণ করেন আয়োজকরা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও যুক্তরাজ্য প্রবাসি মুমিন খান মুন্না।

Manual5 Ad Code

বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে ও এনটিভি ইউরোপ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ ও দৈনিক শুভ প্রতিদিন এর সহকারি বার্তা সম্পাদক নবীন সোহেলের যৌথ পরিচলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, সবুজ সিলেট ও ইত্তেফাক প্রতিনিধ তজম্মূল আলী রাজু, সমকাল ও চ্যানেল এস ইউকে প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, উত্তরপূর্বের প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য অপু।

অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমাদের সময় প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসি নুরুল ইসলাম, মজনু চৌধুরী, যুগান্তর প্রতিনিধি আশিক আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমআর টুনু তালুকদার, সিলেট ভয়েস প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, গণমুক্তি প্রতিনিধি রোহেল উদ্দিন, যায়যায়দিন প্রতিনিধি কামাল মুন্না, সিলেটের দিনরাত প্রতিনিধি নুর উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আক্তার আহমদ শাহেদ, আজকের কাগজ প্রতিনিধি জামাল মিয়া, ইনকিলাব প্রতিনিধি আব্দুস সালাম, ভোরের কুমিল্লা প্রতিনিধি মো. আবুল কাশেম, আমাদের নতুন সময় প্রতিনিধি পাবেল সামাদ, আজকালের খবর প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি মিছবাহ উদ্দিন, ভোরের কাগজ প্রতিনিধি বদরুল ইসলাম মহসিন, প্রথম সূর্যোদয় প্রতিনিধি কামরুল আশিকী, শ্যামল সিলেট স্টাফ রিপোর্টার মশাহিদ আলী, ভোরের ডাক প্রতিনিধি আহমদ আলী হিরণ প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, আগামী ৮মার্চ বিশ্বনাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে উপজেলার সাংবাদিকদের অলিম্পিক ১ম বিশ্বনাথ মিডিয়া কাপ। এই টুর্নামেন্টে ৫টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলার ৩২জন সাংবাদিক। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছেন যুক্তরাজ্য প্রবাসি মুমিন খান মুন্না ও শেখ মো. আবুল বাশার।