৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৯ ফেব্রু ২০২২ ০৭:০২
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন হয়েছে। পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মশক নিধন কর্মসুচির উদ্ধোধন করেন।
পৌরসভার ২ নং ওয়ার্ডের কালীঘাট রোড চৌমোহনা থেকে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়। মেয়র মো. মহসিন মিয়া মধু মশক নিধন কার্যক্রম উদ্ধোধন করে বলেন, আজ থেকে আমরা এ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হবে। মশক নিধনের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও জোর দেয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর মোছাঃ তানিয়া আক্তারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
Helpline - +88 01719305766