মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩

প্রকাশিত:বুধবার, ২২ এপ্রি ২০২৬ ০৩:০৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মুন্সীবাজারে ছুরিকাঘাতের ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল ) দুপুর আনুমানিক ১টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত এলিম মিয়া ভিকটিমদের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে বদরুন বেগম (৬৫)সহ  গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বদরুন বেগমকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত বাকি তিনজন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে জনতা আটক করতে সক্ষম হন।

এ সংক্রান্ত আরও সংবাদ