গণভোটের রায় কার্যকর করতে হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম

প্রকাশিত:শুক্রবার, ১০ এপ্রি ২০২৬ ০৮:০৪

গণভোটের রায় কার্যকর করতে হবে : আলহাজ্ব মাওলানা এমরান আলম

Manual2 Ad Code

সুরমাভিউ:-  গণভোটের রায় কার্যকর করার দাবিতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (১০ এপ্রিল) নগরীর কোর্ট পয়েন্টে, সিটি পয়েন্টে, পত্রিকা পয়েন্টের সামনে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে সিলেট মহানগর শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, দেশের ৭০ শতাংশ জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। সেটি অবিলম্বে বর্তমান সরকার বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, জনগণ গণভোটের পক্ষে যে রায় দিয়েছে, জনগণকে সাথে নিয়েই আমরা সেই রায় কার্যকরের দাবি যেকোনো মূল্যে আদায় করে ছাড়বো। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহতভাবে পালন করে যাব।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন প্রমুখ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ