‘সেইভ দ্য হিউম্যান’-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ০৮ মার্চ ২০২৬ ০৯:০৩

‘সেইভ দ্য হিউম্যান’-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের মানবিক সংগঠন ‘সেইভ দ্য হিউম্যান’-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টায় নগরীর কুমারপাড়াস্থ ‘হোটেল ক্রাউন পার্ক’-এ এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক।

Manual4 Ad Code

‘সেইভ দ্য হিউম্যান’-এর চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান মহসিনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক ফারুক আহমেদ শিমুলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আব্দুর রহমান।

Manual3 Ad Code

মাহফিলে সমসাময়িক মানবিক কার্যক্রম ও সংগঠনের লক্ষ্য নিয়ে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ইসরাফিল আলী, পরিচালক, আইন ও শালিস ওমর ফারুক, পরিচালক, স্বাস্থ্য শিক্ষা ডা. দেব দুলাল দে পরাগ, মানবাধিকার কর্মী সৈলন চন্দ্র নাথ, ইঞ্জিনিয়ার আল আমিন, ফরহাদ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং আর্তমানবতার সেবা করার তৌফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ