আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে : প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার, ২৮ ফেব্রু ২০২৬ ০৮:০২

আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে : প্রধানমন্ত্রী

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।আসুন আমরা শপথ নেই, আমাদের কাজগুলো হবে এই দেশের মানুষের কল্যাণে।”

Manual8 Ad Code

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, “কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, সে নির্বাচনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা আবারো শুরু হয়েছে।”

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের দাওয়াত দেওয়ায় আপনাদের ধন্যবাদ।”

এছাড়া সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা এই ইফতার অনুষ্ঠানে অংশ নেন।

এ সংক্রান্ত আরও সংবাদ