সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৫৪ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৬০ লক্ষ টাকা বিতরণ

প্রকাশিত:Saturday, 24 Jan 2026 05:01

সিলেট এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ৫৪ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৬০ লক্ষ টাকা বিতরণ

Manual3 Ad Code

যুক্তরাজ‍্য‍ ভিত্তিক চ‍্যারিটি সংগঠন বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET) এর উদ্যোগে ৫৪ স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৬০ লক্ষ টাকা বিতরণ

Manual3 Ad Code

সিলেট বিভাগের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা হিসেবে ৬০ লক্ষ টাকা বিতরণ করেছে চ্যারিটেবল সংস্থা বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট (BSET)

Manual5 Ad Code

শুক্রবার (২৩ জানুয়ারি) সিলেট সদর উপজেলার খাদিম পাড়ায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

Manual7 Ad Code

সংগঠনের সভাপতি মুহিব উদ্দিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসাইন এবং জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো: সারোয়ার আলম। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই দেশের ভবিষ্যৎ গড়ার কারিগরদের উৎসাহিত করা। (BSET)-এর এই উদ্যোগ সিলেটের শিক্ষা বিস্তারে অত্যন্ত সহায়ক হবে,এবং ৯০ ডিসিমিল জায়গা অটিস্টিক স্কুলের জন্য ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন BSET-এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান মুহিব উদ্দিন। তিনি বলেন আমাদের সংগঠন অতীতেও এধরণের ভালো কাজ করেছে,আগামীতেও বাংলাদেশের গরীব ছাত্রছাত্রীদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাসুদ রানা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আলী আকবর, (BSET)-এর উপদেষ্টা সৈয়দ আব্দুল বাশার বলেন, আমি অত্র সংগঠনের সকল কাজে অংশগ্রহণ করবো, এছাড়া বক্তব্য রাখেন বিসিএ-এর সাবেক সভাপতি পাশা খন্দকার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুর ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দিবাশীষ দেবনাথ এবং (BSET)-এর সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি সৈয়দ মুহিবুর রহমান, BSET প্রতিষ্ঠাতা ট্রাস্টি মাহিদুর রহমান,বিএসইটির কোষাধ্যক্ষ আফতার আহমেদ

ইসমাইল আহমেদ এর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক আশরাফ আল হক, অধ্যাপক ফরিদ আহমেদ,, মেম্বারশিপ সেক্রেটারি জাকির হোসেন, ইসি সদস্য মাহিদুর রহমান, শেখ ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আহমেদ এবং ট্রাস্টি নাজম উদ্দিন নজরুল, কালীজুর প্রভাতী সংঘের জহির উদ্দিন ও হিফজুর রহমান, হাজী আব্দুল গফুর হাই স্কুল এন্ড কলেজের মো: আব্দুল্লাহ আল কামাল, শরেরগজ হাফিজিয়া মাদ্রাসার হুমায়ুন কবির মিয়া, শাহ হেলাল হাই স্কুলের দিলওয়ার হোসেন খান, মানিককোনা হাই স্কুল এন্ড কলেজের মনিকুর রহমান, জনতা হাই স্কুলের আবুল হোসেন, তোফায়েল বশির উচ্চ বিদ্যালয়ের জামাল উদ্দিন, নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের আব্দুল মুহিত, পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি হাই স্কুলের আব্দুস শফিক, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের আব্দুস শফিক, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের আব্দুস শফিক, চন্দগ্রাম হাই স্কুল এন্ড কলেজের এ কে এম ইয়াহিয়া, আঠারিয়া হাই স্কুল এন্ড কলেজের মো: দিলওয়ার হোসেন, ইকরচই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সিরাজ মিয়া, পূর্ব আরাজি চাদঁপুর হাই স্কুলের আসমা আক্তার, চখমিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আসমা আক্তার, জামিয়া মাদানিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার আফতার আহমেদ, হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শেখ ফারুক আহমেদ, শেখ আব্দুর রাজ্জাক হাফিজিয়া মাদ্রাসার শেখ ফারুক আহমেদ, হাজী এম. মন্তাজ উদ্দিন চৌধুরী স্কুল এন্ড কলেজের ড. সানোয়ার চৌধুরী, আব্দুর রশিদ হাই স্কুলের মোহাম্মদ আবুল লাইছ, জগদল আল ফারুক হাই স্কুলের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,পুরুষপাল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার জাকির হোসেন, মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের জাকির হোসেন, টি জান্নাত বিএনকে হাই স্কুল এন্ড কলেজের ফাহাদ আহমেদ, আজাদ চৌধুরী একাডেমির মামুন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ