জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না : আমিরে জামায়াত

প্রকাশিত:বুধবার, ০৫ নভে ২০২৫ ১১:১১

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না : আমিরে জামায়াত

Manual5 Ad Code

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ মন্তব্য করেন জামায়াত আমির।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

Manual6 Ad Code

ডা. শফিকুর রহমান আরও বলেছেন, জাতীয় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে।

নির্বাচনী জোট নিয়ে তিনি বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।

Manual3 Ad Code

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংরাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান।

কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনও পেরে উঠছি না।

শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এলেন।

Manual5 Ad Code

জানা গেছে, সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ