কমলগঞ্জে পূজার ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চা শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:রবিবার, ১৭ আগ ২০২৫ ০৭:০৮

কমলগঞ্জে পূজার ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চা শ্রমিকের মৃত্যু

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কমলগঞ্জে মনসা পূজার জন্য পদ্মফুল তুলতে গিয়ে ওমর বাউরী (২২) নামে এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া লেকে এ ঘটনা ঘটে।
নিহত ওমর দলই চা বাগানের বড় লাইনের মূত সুশিল বাউরীর ছেলে।
জানা গেছে, রবিবার ছিল মনসা পূজা। ওমর বাউরীর পরিবার এ পূজা অর্চনা করে থাকেন। এ পূজায় পদ্মফুলের পাতা ও ফুল লাগে। তাই পদ্মফুল ও পাতা আনতে সকালে পদ্মছড়া লেকে গিয়ে পদ্মপাতা ও ফুল তুলতে গিয়ে লেকের পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা লোকজন তাকে খুঁজে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ