মৌলভীবাজারে পানি নিস্কাশনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত:Sunday, 17 Aug 2025 07:08

মৌলভীবাজারে পানি নিস্কাশনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  কাওয়াদিঘীর হাওরের জলাবদ্ধতার কারণে আমন ধান পানিতে তলিয়ে যাচ্ছে। কাসিমপুর পাম্প হাউজের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পানি নিস্কাশনের দাবীতে কাসিমপুর পাম্প হাউজের সামনে শনিবার (১৬ আগষ্ট) দুপুরে মানববন্ধন করেছে, ৫নং আখাইলকুড়া ইউনিয়ন, ৬নং একাটুনা ইউনিয়ন, ১নং ফতেপুর ইউনিয়ন, ৮নং মনসুরনগর ইউনিয়ন-এর কৃষক ও স্থানীয় লোকজন।
বিশিষ্ট মুরব্বি ফজলুর রহমান এর সভাপতিত্বে ও বাবার জয়গীদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেনান আহমেদ (পাড়াশিমইল), খছরু মিয়া (রায়পুর), রনি আহমদ মিজু (কান্দি গাঁও), কামাল আহমদ (বানেশ্রী), সাহেদ মিয়া (জুমাপুর), তৌফিক মিয়া (একাটুনা), মির্জা বেগ (উলুয়াইল), মোতালিব ( রায়পুর), সফি আহমদ (আমুয়া), ফেরদৌস (মীরপুর), জাবেদ আহমদ (মীরপুর), ইয়াবর চৌধুরী (খারগাঁও)সহ বিভিন্ন ইউনিয়ন এর কৃষকসহ স্থানীয় জনতা।

এ সংক্রান্ত আরও সংবাদ