ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে উত্তাল মৌলভীবাজার: ব্যবসায়ী সমিতির আল্টিমেটাম

প্রকাশিত:রবিবার, ১০ আগ ২০২৫ ০৭:০৮

ব্যবসায়ী রুবেল হত্যার প্রতিবাদে উত্তাল মৌলভীবাজার: ব্যবসায়ী সমিতির আল্টিমেটাম

Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার শহরের শমশেরনগর  রোডের ব্যবসায়ী সমিতির সভাপতি ও এফ রহমান ট্রেডিং-এর স্বত্বাধিকারী শাহ ফয়জুর রহমান রুবেলের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ৯ আগষ্ট দুপুরে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা শহরের চৌমুহনা সড়ক অবরোধ করে মানববন্ধন ও মিছিল বের করেছেন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ১১টা থেকে ১২টা পর্যন্ত সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়, পাশাপাশি প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, “যদি সময়ের মধ্যে ন্যায়বিচার না হয়, মৌলভীবাজারে জ্বলবে প্রতিরোধের আগুন”।
গত ৭ আগস্ট রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শমশেরনগর রোডের ব্যবসায়ী রুবেল। এই হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে গোটা শহর। সকাল থেকেই চৌমুহনা সড়কে জমায়েত হন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের কর্মী, স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা”হত্যার বিচার চাই”, “আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করো”।
ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বক্তারা অভিযোগ তোলেন, “মৌলভীবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হুমকির মুখে। স্থানীয় প্রশাসনের অবহেলায় দিন দিন বেড়েছে অপরাধের গ্রাফ”। তারা দাবি করেন, রুবেল হত্যার পেছনে সংঘবদ্ধ চক্র কাজ করছে, যা প্রশাসনের অন্ধকার সিন্ডিকেটের সাথে জড়িত হতে পারে।
মানববন্ধনে যোগ দেন জেলা বিএনপি সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা। তারা একযোগে বলেন, “একজন নিরীহ ব্যবসায়ীর রক্তের দাবি উপেক্ষা করা যায় না।” স্থানীয় সিএনজি চালক সমিতিও এই আন্দোলনে সমর্থন জানিয়েছে, যারা রুবেলকে রক্তাক্ত অবস্থায় প্রথম হাসপাতালে নিয়ে গিয়েছিল।
ব্যবসায়ী সমিতির ঘোষণা অনুযায়ী, ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না হলে ১০ আগস্ট সকাল থেকে শুরু হবে ধর্মঘট, সড়ক অবরোধ ও প্রশাসন বিরোধী মিছিল। ইতিমধ্যে, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান তদন্তের অগ্রগতি জানালেও বিস্তারিত তথ্য দেননি।
রুবেলের হত্যাকাণ্ড মৌলভীবাজারের শান্তি প্রিয় মানুষকে নাড়া দিয়েছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে তীব্র সংশয়। স্থানীয়রা বলছেন, “শুধু রুবেল নয়, আমাদের সকলের নিরাপত্তাই আজ প্রশ্নের মুখে”। এখন চোখ সবাই তাকিয়ে আছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে তো তারা?

এ সংক্রান্ত আরও সংবাদ