মৌলভীবাজারের বড়লেখায় টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেফতার ২

প্রকাশিত:শনিবার, ০২ আগ ২০২৫ ০৫:০৮

মৌলভীবাজারের বড়লেখায় টাকা ও মোবাইল ছিনতাই, গ্রেফতার ২

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের বড়লেখায় গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে দিনদুপুরে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, নগদ ৯৯,৫০০ টাকা, একটি দা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত ৩০ জুলাই দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা তুলে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে শিমুলিয়া এলাকায় আব্দুল আহাদ নামের এক ব্যক্তিকে আটকিয়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় চার দস্যু ব্যাগে ছিল নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, মোবাইল ও রুপার গয়না।
ঘটনার পর বড়লেখা থানায় মামলা দায়ের হলে পুলিশ সুপারের নির্দেশে বিশেষ টিম গঠন করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১ আগস্ট সিলেট শহরে অভিযান চালানো হয়। সেখান থেকে সেলিম আহমদ ও সাকিব আহমদ নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দস্যুতার কথা স্বীকার করেছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ