বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

প্রকাশিত:মঙ্গলবার, ২২ জুলা ২০২৫ ০৯:০৭

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২৭

Manual7 Ad Code

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন।প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান।

Manual5 Ad Code

মঙ্গলবার (২২ জুলাই) সকালে  ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ব্রিফিং করেন তিনি।

তিনি জানান, নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৭৮ জন ভর্তি আছেন। এরমধ্যে পাঁচ জন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)  আছে। সেখানে ভেন্টিলেটরে আছে তিন জন। দগ্ধ অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Manual6 Ad Code

সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। উড্ডয়নের পর প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিমান বাহিনীর পক্ষ থেকে এরইমধ্যে একটি ‘উচ্চ পর্যায়ের’ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

Manual1 Ad Code

বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ