ডা.জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশিত:শুক্রবার, ২০ জুন ২০২৫ ১০:০৬
Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন পালন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২০জুন শুক্রবার বাদ জুম্মা শ্রীমঙ্গল শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া সম্পন্ন হয়।
এতে ডা. জোবাইদা রহমানসহ তারেক রহমান ও মরহুম জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত করেন জামে মসজিদের ইমাম খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নুরে আলম সিদ্দিকী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিপ ও সিনিয়র সদস্য মো. ইয়াকুব আলী, যুক্তরাজ্য কৃষকদলের সভাপতি নূর বক্স আহমদ ও জেলা যুবদলের সহ সভাপতি নিয়ামুল হক তরফদার, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাষ্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ শরফু, যুবদল নেতা ইসমাইল হোসেন প্রমুখ।